নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন)। তবে দেশের বাইরে খেলার অনুমতি না থাকায় সেই স্কোয়াডে জায়গা হয়নি সন্দীপ লামিচানেকের। জেলমুক্তির সময় লেগ-স্পিনারকে দেশের বাইরে না যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল।
আগামী সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে দুবাইয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ত্রিদেশীয় সিরিজ। যেখানে নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি অংশ নেবে।
চলতি মাসেই ত্রিদেশীয় সিরিজে ঘরের মাঠে নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজে নেপাল দলে ফেরেন লামিচানে। যেখানে দারুণ খেলেছেন তিনি। এই ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেন এই স্পিনার।
ধর্ষণ মামলা আসার পর লামিচানে ক্রিকেটে ফিরে দারুণ খেললেও নারী নিপীড়নে জড়িত হওয়ার কারণে তার আসাকে মেনে নিতে পারেনি স্কটল্যান্ড এবং নামিবিয়ার ক্রিকেট বোর্ড। সেই সময়েই প্রতিবাদ জানিয়েছিল এই দুই দেশের ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। পরবর্তীতে দেশে ফিরলেই ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়। এরপরে ১৫ হাজার ৩০০ ডলারের বিনিময়ে তাকে শর্তসাপেক্ষে জামিন দেন আদালত। তবে চূড়ান্ত রায়ের আগে নিজের দেশের বাহিরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় এনসিএ। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের একাদশে দেয় এই স্পিনার।
নেপাল স্কোয়াড-: রোহিত পোডেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, গায়েন্দ্র মাল্য, আসিফ শেখ (উইকেটরক্ষক), সম্পাল কামি, কারান কেসি, কুশল ভুরতেল, ললিত রাজবংশি, ভিম সার্কি, সন্দীপ জোরা, কুশল মাল্য, শ্যাম ধাকাল, গুলশান ঝা, আরিফ শেখ, প্রাতিস জিসি।
এস.আর/নিউজক্রিকেট২৪
