আজ দেশে ফিরছেন সাকিব

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করেই সাকিব আল হাসান যোগ দেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এক ম্যাচ খেলেই পারিবারিক কারণে আমেরিকায় গিয়েছিলেন তিনি। বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিতে আজ ঢাকায় ফেরার কথা টাইগার অলরাউন্ডারের।

শনিবার রাতে এমনটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাকিবকে দলে ভিড়িয়েছিল পিএসএলের দল পেশাওয়ার জালমি। দলের হয়ে একটি ম্যাচ খেলেছেন টাইগার অলরাউন্ডার। এরপরে পারিবারিক কারণে আমেরিকায় গিয়েছিলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের। এতে সাকিবের বদলি হিসেবে আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাইকে দলে নিয়েছে জালমি।

সাকিবের দেশে ফেরার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমি বলেছিলাম (সাকিব আল হাসানকে), যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলের সঙ্গে যোগ দিতে। ও ২৭ তারিখ দলের সঙ্গে যোগ দেবে বলে জানিয়েছিল।’

তিনি আরও বলেন, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের দেওয়া তথ্য মতে একটি মোবাইল কম্পানির ফেসবুক পেজে ২৭ ফেব্রুয়ারি সরাসরি সংযুক্ত হওয়ার কথা জানিয়েছেন। সেটি জাতীয় দলের অনুশীলনের আগে না পরে সেটি অবশ্য বলেননি। ক্রিকেট পরিচালনা কমিটি প্রধানও বিষয়টি সম্পর্কে অবগত নন বলেই জানিয়েছেন।

দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়াবে। আগামী পহেলা মার্চ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে। দুপুর বারোটা থেকে ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »