দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে পন্তের বদলে ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন আসরের আইপিএল খেলতে পারবেন না ঋষভ পন্ত। চোট থেকে এখনও সুস্থ হতে পারেননি। পন্তের অবর্তমানে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারকে নিযুক্ত করেছে দলটি। একই সাথে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দলের সহ-অধিনায়ক করেছে দিল্লি।

ক্রিকেট ভিত্তিক সাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ঋষভ পন্তের জায়গায় ডেভিড ওয়ার্নারকে আসরের জন্য দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। ওয়ার্নারের টি-টোয়েন্টি লিগে অধিনায়কত্বের বিশাল অভিজ্ঞতা রয়েছে। ৪ বছরেরও বেশি সময় ধরে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করেছেন তিনি।

হায়দরাবাদও ২০১৬ সালে ওয়ার্নারের অধিনায়কত্বে শিরোপা জিতেছিল। ২০২১ আসরে খারাপ পারফরম্যান্সের কারণে তাকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত দল তাকে ছেড়ে দিয়েছে। এরপর ডেভিড ওয়ার্নারকে অন্তর্ভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস।

এরমাঝেই ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফ্রির প্রথম দুই টেস্টে খেলতে ব্যর্থ হয়েছেন ওয়ার্নার। কনুইয়ে ফ্র্যাকচারের কারণে ভারতের বিপক্ষে শেষ ২ টেস্ট খেলা হচ্ছে না ওয়ার্নারের। তবে তাকে ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত করা হয়েছে।

ডেভিড ওয়ার্নারের টি-টোয়েন্টি রেকর্ড বেশ অসাধারণ। ৩৪২টি ম্যাচে ১১১৭৯ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। যেখানে ৮টি সেঞ্চুরি ও ৯৩টি হাফ সেঞ্চুরিও রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের দল এখন পর্যন্ত আইপিএল শিরোপা জিততে পারেনি।

২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে ররকি যাওয়ার পথে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। পান্তকে সুস্থতার জন্য আরও দীর্ঘ সময় মাঠের বাহিরে থাকতে হবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »