ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত অলরাউন্ডার মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েল। এ সিরিজের জন্য এদেরকে দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসনও দীর্ঘ প্রতীক্ষার পরে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে প্রত্যাবর্তন করবেন। অন্যদিকে, ডেভিড ওয়ার্নার, অ্যাশটন আগর এবং প্যাট কামিন্সও দলের সাথে রয়েছেন।

মিচেল মার্শ (গোড়ালির চোট) এবং গ্লেন ম্যাক্সওয়েল (ভাঙা পা) উভয়ই অস্ত্রোপচারের পর উল্লেখযোগ্য সময় মিস করেছেন। তবে ভারতের বিপক্ষে ওয়ানডি সিরিজে দলের সঙ্গে উপস্থিত থাকতে পারেন। এছাড়া চোট পাওয়ার কারণে রিচার্ডসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ দিন সরে গিয়েছিলেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জানুয়ারির শুরু থেকে তিনি ম্যাচ খেলেননি।

এদিকে জোশ হ্যাজলউড গত গ্রীষ্মে একটি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছিলেন। অ্যাকিলিসের ইনজুরির কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। এই চোটের কারণে টেস্ট সিরিজ থেকে তাড়াতাড়ি ফিরেছেন তিনি।

দলের নির্বাচন প্রধান জর্জ বেইলি বলেছেন, ‘এই সিরিজের অংশ হওয়া জোশের পক্ষে দুর্দান্ত হত, তবে ইংল্যান্ডে একটি খুব গুরুত্বপূর্ণ মরশুমের আগে আমরা তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। তাঁর জন্য একটি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নিয়েছি। কারণ তিনি সেই টুর্নামেন্টের একটি অবিচ্ছেদ্য অংশ হবেন।’

অ্যারন ফিঞ্চের অবসরের পর কামিন্সকে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগর, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জোশ ইঙ্গলিস, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »