বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি চূড়ান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। আসন্ন এ সিরিজের জন্য বুধবার চূড়ান্ত সূচী প্রকাশ করেছে বিসিবি। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জস বাটলার বাহিনী।

প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়াবে। আগামী পহেলা মার্চ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে। দুপুর বারোটা থেকে ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ বেলা তিনটা থেকে শুরু হবে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর একমাস আগেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে ওয়ানডে দল ঘোষণা করলেও টি-টোয়েন্টির জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১ মার্চ প্রথম ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৬ মার্চ তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম দুপুর ১২ টা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু সময়
৯ মার্চ ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ৩ টা
১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা
১৪ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা

 

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »