সহকারী কোচ খুঁজছে বিসিবি, দেশীয়দেরও থাকছে সুযোগ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন চান্দিকা হাথুরুসিংহে। এদিকে, হাথুরুসিংহের সহকারী খোঁজছে বিসিবি। তবে বিদেশি কোচদের সাথে দেশের আগ্রহী কোচদেরও আবেদন করতে আহবান জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এক বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।

দীর্ঘদিন থেকে জাতীয় দলের কোচিং স্টাফে সুর্নির্দিষ্ট করে সহকারী কোচ নেই। সবশেষ হাথুরুসিংহের সময়ই সহকারী কোচ ছিলেন রিচার্ড হ্যালসল। ২০১৮ সালের মার্চে দায়িত্ব ছাড়েন ইংলিশ এই কোচ।

এর আগেও দেশের কাউকে সহকারী হিসেবে দেখা গেছে। জেমি সিডন্স প্রধান কোচ থাকাকালীন ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপরে সহকারী হিসেবে কাজ করেছেম খালেদ মাহমুদও।

কোচ নিয়োগের বিষয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান “আজকে আমরা সহকারী কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছি। আমি আশা করছি দেশি-বিদেশি যারা আগ্রহী তারা আবেদন করবে। এখানে আরেকবার আমি এই কথাটা জোর দিয়ে বলছি, আমরা যখন এরকম বিজ্ঞাপন দেই, সাধারণত বিদেশিরা আবেদন করে। আমরা চাচ্ছি, দেশি যদি কেউ আগ্রহী থাকে, তারা যেন আবেদন করে।”

তিনি বলেন, “অনেক সময় কথাবার্তা শুনলে মনে হয় অনেকে আগ্রহী। কিন্তু কখনও আমাদের কাছে অ্যাপ্রোচ করে না বা আবেদন করেনি। এই দূরত্বটা দূর করার জন্য আমরা ঠিক করেছি… বিজ্ঞাপন দিয়েছি আজকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, দেশি-বিদেশি যারাই এই পদের জন্য আগ্রহী, তারা যেন আবেদন করে।”

দেশিয় কোচরা জাতীয় দলের সহকারী কোচের পদ না পেলেও এদের কোচদের মধ্য থেকে আবেদনকারীদের জন্য অন্য কোনো দায়িত্বে কাজের সুযোগও থাকছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, “এই (সহকারী কোচ) পদে হলে তো হলোই, যদি না হয়, তাহলে আমরা চেষ্টা করব অন্যান্য জায়গায় তাদের সুযোগ করে দিতে। যাতে ভবিষ্যতে তারা (জাতীয় দলে) আসতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »