পরিবারকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মাশরাফি

স্টাফ রিপোর্টার »

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সপরিবারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পরিবারের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে যান মাশরাফি। এই সময়ে সাবেক এ অধিনায়কের সাথে ছিলেন তার স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমাইরা মর্তুজা ও ছেলে সাহেল মর্তুজা।

সেইদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফির স্ত্রী সুমনা নিজেদের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

এছাড়া মাশরাফিসহ বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের সাথে যুক্ত থাকা আরও অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা৷ জানিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »