নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আমেরিকার মেজর লিগ ক্রিকেটে খেলতে আগ্রহী অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ২০২৪ সালে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেটে খেলতে পারেন এই তারকা ব্যাটার। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্য ফক্স স্পোর্টস এমনটা জানিয়েছে।
চলতি বছরই মেজর লিগে খেলতে চেয়েছিলেন স্মিথ। তবে এবারের মেজর লিগ ক্রিকেটের সূচি অ্যাশেজ সিরিজের সাথে সাংঘর্ষিক হওয়ায় খেলা হচ্ছে না এই তারকা ব্যাটারের। তবে ২০২৪ সালে এই লিগে স্মিথ খেলতে পারবে বলে জানিয়েছেন মেজর লিগ ক্রিকেটের কো-ফাউন্ডার সামির মেহতা।
তিনি বলেন, ‘আমি তার দায়বদ্ধতা সম্পর্কে জানি। আমি জানি না আগামী বছর অস্ট্রেলিয়া ক্রিকেটের সূচি কেমন। তবে আমি বিশ্বাস করি, এই আসরে খেলার মতো যথেষ্ট সময় তার হাতে থাকবে।’
প্রতি বছরের গ্রীষ্ম মৌসুমে সাধারণত ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর সাথে টেস্ট খেলে অস্ট্রেলিয়া্। যার ফলে টেস্ট পরিকল্পনায় থাকা ক্রিকেটাররা বিগ ব্যাশে খেলতে পারেন না।
তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলে তখন থেকে নিয়মিত বিগ ব্যাশে খেলবেন বলে কিছদিন আগেই জানিয়েছিলেন স্মিথ।
এস.আর/নিউজক্রিকেট২৪
