তিন বছর পর আবারও ওয়ানডে দলে ফিরলেন গ্যাব্রিয়েল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া টেস্টও খেলবে। আসন্ন সিরিজকে সামনে রেখে সাদা বলের দুই ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)। এতে প্রায় সাড়ে তিন বছর পর আবারও ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

দীর্ঘ সময়ে ধরে সাদা বলের ক্রিকেটের বাহিরে ছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। অবশেষে সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে আবারও রঙিন পোশাকে মাঠে ফিরছেন তিনি। গত নভেম্বরে সুপার ফিফটি কাপের দারুণ খেলার কারণেই এবার ওয়ানডে দলে জায়গা পেলেন ৩৪ বছর বয়সী এ পেসার।

সাউথ আফ্রিকা সফরের সিরিজ দিয়েই নতুন ওয়ানডে অধিনায়ক শাই হোপ ও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েলের যাত্রা শুরু হবে। ওয়ানডেতে হোপের সহকারী হিসেবে থাকছে রভম্যান পাওয়েল। আর টি-টোয়েন্টিতে পাওয়েলের ডেপুটি হিসেবে থাকবেন কাইল মেয়ার্স।

দক্ষিণ আফ্রিকা সফরে আগামী ১৬, ১৮ ও ২১ মার্চ তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপরে ২৫, ২৬ ও ২৮ মার্চ তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এর আগে হবে টেস্ট সিরিজ।

ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শামারা ব্রুকস, ইয়ানিক কারাইয়াহ, কেসি কার্টি, রোস্টন চেইস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ।

টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মেয়ার্স, শামারা ব্রুকস, ইয়ানিক কারাইয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, রেমন রিফার, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »