আজ রাতে ঢাকায় আসছেন হাথুরুসিংহে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ সোমবার রাতে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে আসছেন তিনি। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন লঙ্কান এই কোচ। তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন তিনি।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে দশটায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে চন্ডিকা হাথুরুসিংহে। অন্যদিকে, একই দিনে বাংলাদেশে ফিরেছেন দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা থেকে এই পেস বোলিং কোচও ফিরছেন আজ।

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন চন্ডিকা হাথুরুসিংহে। তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশের আসার পরে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সাথে আলোচনায় বসবেন হাথুরু। এরপর দিন থেকে মাঠে দেখা যাবে হাথুরুকে।

এছাড়া ২৩ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই বাংলায় একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচেও উপস্থিত থাকবেন হাথুরু।

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগারদের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন হাথুরুসিংহে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »