নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত সফরের মাঝপথেই দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পারিবারিক কারণে সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই প্যাট কামিন্সকে দেশে ফিরতে হয়েছে।
ভারত সফরে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। এর মাঝেই আবার সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই এবার দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে জানা গেছে পারিবারিক কারণে তিনি দেশে ফিরছেন।
ভারতের বিপক্ষে ১ মার্চ তৃতীয় টেস্টে ইন্দোরে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এর আগেই ভারতে ফেরার কথা রয়েছে কামিন্সের। তবে কামিন্স ঠিক সময়ে ভারতে ফিরতে না পারলে অজিদের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে এমনটা জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
২০২১ সালে কামিন্স টেস্ট অধিনায়ক হওয়ার পর দুইবার ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্টিভেন স্মিথ।
এস.আর/নিউজক্রিকেট২৪
