নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ খেলেই পবিত্র ওমরাহ পালনে উদ্দেশে দেশ ছেড়েছিলেন মুশফিকুর রহিম। সেই সময়ে তার সঙ্গী হিসেবে আছেন ‘ভায়রা ভাই’ মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এ দুই তারকা ক্রিকেটার।
আজ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করে সবাইকে সালাম জানিয়েছেন মুশফিক। একই দিনে মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করেছেন রিয়াদও। ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন তিনি।
পবিত্র ওমরাহ পালন শেষে কবে দেশে ফিরবেন তারা দু্ইজন তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজের অনশীলন শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন মুশফিক-রিয়াদ।
দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা।
এস.আর/নিউজক্রিকেট২৪
