নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বিপিএলের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ উইকেট আর ৪ বল হাতে রেখেই জয় পেয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা।
আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে সিলেট।
১৭৬ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ছুঁয়েছে কুমিল্লা। বিপিএলের আগের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। এনিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়ে বিপিএলের ইতিহাসে রেকর্ড গড়লো ইমরুল কায়েসের কুমিল্লা।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ খেলেছে কুমিল্লা। পাওয়ারপ্লেতে ৪৯ রান তোলে দলটি। কুমিল্লার হয়ে ব্যাট হাতে দারুণ খেলেছে লিটন এবং চার্লস। ৩৯ বলে ৭টি চার ও ১টি ছয়ে ৫৫ রান করে লিটন।
৫২ বলে ৭টি চার ও ৫টি ছয়ে ৭৯ রানের অপরাজিত অনবদ্য এক ইনিংস খেলেন চার্লস। এছাড়া মঈন ১৭ বলে ২টি চার ও ১টি ছয়ে ২৫ রান করে অপরাজিত ছিলেন।
সিলেটের পক্ষে রুবেল ২টি এবং লিন্ডে ১টি উইকেট শিকার করেন।
