নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে আগামী মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিপিএল মাতানো তৌহিদ হৃদয়।
গতকাল বৃহস্পতিবার ইংলিশদের বিপক্ষে দল ঘোষণা করে বিসিবি।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে জায়গা হয়নি সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের।
অন্যদিকে দলে ফিরেছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া দলে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১ মার্চ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। একই মাঠে ২য় ওয়ানডে ৩ মার্চ অনুষ্ঠিত হবে।
এছাড়া সিরিজের শেষ ও ৩য় ওয়ানডে ৬ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।
এস.আর/নিউজক্রিকেট২৪
