নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের (এসএ২০) প্রথম শিরোপা ঘরে তুললো সানরাইজার্স ইস্টার্ন কেপ। প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে সানরাইজার্স।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের (এসএ২০) ফাইনালে আজ মুখোমুখি হয় সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস।
প্রথমে ব্যাট করতে নামে প্রিটোরিয়া ক্যাপিটালস। যেখানে ১৯ ওভার ৩ বল খেলে সব উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে দলটি। ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ২১ রান করছেন কুশল মেন্ডিস।
সানরাইজার্সের হয়ে বল হাতে ৩১ রানে ৪ উইকেট শিকার করেছেন রোয়েলফ ফন ডার মারউই।
১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইস্টান কেপের। তবে পরে সেই ধাক্কা সামাল দেন ওপেনার রসিংটন। জর্ডান হারম্যানকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৬৭ রান যোগ করেন তিনি। এতে ১৭ বলে ২২ রান করে হারমান আউট হলে জুটি ভাঙ্গে যায়।
এছাড়া চারে নেমে দারুণ খেলেন এইডেন মার্করাম। ফাইনালের এ ম্যাচে ১৯ বলে ২৬ রান করেন এই অলরাউন্ডার। এরপর জর্ডান কক্স ও ক্রিস্টিয়ান স্টাবস দ্রুতই সাজঘরে ফেরার পরে আসেন রসিংটন। শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রেখেন তিনি। ৩০ বলে ৫৭ রানের ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স।
এস.আর/নিউজক্রিকেট২৪
