হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপের মিশন শুরু হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগ্রেসরা।

১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে রাত এগারটায় মাঠে নামে শ্রীলঙ্কার ও বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। এতে লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ নারী দল। নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগ্রেসরা। দলের হয়ে সবচেয় বেশি ২৯ রান রান করেন সুবহানা মুস্তারী। এছাড়া শারমিন সুলতানা ২০ ও অধিনায়ক নিগার সুলতানা খেলেন ২৮ রান করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে বিপদে পড়লেও পরে এগিয়েছে লঙ্কানরা। ওপেনার হার্শিথা নিলক্ষি ডি সিলভাকে সাথে নিয়ে দারুণ জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। হার্শিথা ৫০ বলে ৬৯ ও নিলক্ষি ৩৮ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে, ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »