নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে উড়িয়ে কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স। বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর। বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে সাকিব আল হাসানের বরিশালের।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান করে। এতে লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় রংপুর।
প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল রানের পায় বরিশাল। ওপেনিং করতে নেমে ৪৮ বলে ৯টি চার ও ১টি ছয়ে করেন ৬৯ রান মিরাজ। এছাড়া ২১ বলে ৩৪ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ, করিম জানাত ২৫ বলে ৩৩ রান, ১০ বলে ১টি করে চার-ছয়ে ১৭ রান করেন ভানুকা রাজাপাকসে।
রংপুরের পক্ষে বল হাতে ২৩ রানে ২টি উইকেট শিকার করেন দাসুন শানাকা। এছাড়া রাকিবুল নেন ১ উইকেট।
