নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হয়েছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আজ ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। কেপটাউনে রাত এগারটায় শুরু হবে ম্যাচ।
এবারের আসরে এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’তে আছে বর্তমান ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, আমরা শ্রীলঙ্কান কোচকে নিয়েছি আমাদের জন্য। তাই তাদের শক্তি ও দূর্বলতার কথা কিন্তু আমরা জানি। মোটামুটি আমরা সেভাবেই প্ল্যান করেছি। এখন শুধু মাঠে তা প্রয়োগের পালা।
তিনি বলেন, চার বিশ্বকাপ খেলছি। কিন্তু ২০১৪ ছাড়া জিততে পারিনি। আমরা প্রথমে একটা ম্যাচ জিততে চাই এবং সেটা পুরো টুর্নামেন্টে ছড়িয়ে দিতে চাই। তারপরের লক্ষ্য সেমিফাইনাল খেলতে চাই।
শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, আমাদের সাবেক কোচ এখন বাংলাদেশের কোচ। সে আমাদের সিক্রেট জানে। তবে আমরা আমাদের প্ল্যান ও শক্তির উপর ভরসা রাখতে চাই।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে, ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
