নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের (এসএ২০) ফাইনাল ম্যাচ ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবার কথা ছিল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে সেটি হচ্ছে না। তাই শনিবারে জায়গায় আগামী রোববার ফাইনালে মাঠে নামবে সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস।
বৃষ্টির কারণে ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকা টোয়েন্টি লিগের ফাইনাল ম্যাচ। শনিবার ভারী বৃষ্টির কারণে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পানিত থইথই। যার ফলে মাঠে প্রস্তুতিও করা সম্ভব হয়নি ঠিক করে। ফাইনালের জন্য রবিবার একটি রিজার্ভ ডে রেখেছিল। আর সেই রিজার্ভ ডে আগামী রোববার ১২ ফেব্রুয়ারি হবে ম্যাচ।
তিন দিন ধরে প্রায় ২০০মিলিলিটারের বেশি বৃষ্টি হওয়ার কারণে পিচও ঢাকা রয়েছে। শনিবার আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী, রবিবার কিন্তু আকাশ পরিষ্কার থাকার কথা রয়েছে। ১২ ফেব্রুয়ারি স্থানীয় সময় ১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল।
এসএ২০ লিগের কমিশনার গ্রায়েম স্মিথ বলেছেন, ‘আমরা ম্যাচের কর্মকর্তা, দল, গ্রাউন্ডসম্যান, স্টেকহোল্ডার এবং দক্ষিণ আফ্রিকার আবহায়া অফিসের সঙ্গে কথা বলেছি। এবং শুষ্ক পরিস্থিতিতে পূর্ণ ম্যাচের সম্ভাবনার জন্য ম্যাচটি স্থগিত করাই সেরা সিদ্ধান্ত। আমরা দল এবং দর্শকদের একটি স্মরণীয় ফাইনাল উপহার দিতে চাই।’ যারা টিকিট কেটেছেন, তারা রিজার্ভ ডে-তে একই টিকিট ব্যবহার করতে পারবেন।
ফাইনালে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং সানরাইজার্স ইস্টার্ন কেপের মুখোমুখি হওয়ার কথা। সেমিফাইনালে পেরাল রয়্যালসকে হারিয়েছে ক্যাপিটালস আর দ্বিতীয় সেমিফাইনালে জোবার্গ সুপার কিংসকে হারিয়েছে সানরাইজার্স।টুর্নামেন্টের প্রথম ফাইনাল হওয়ার কারণে শিরোপা জিততে দু্ই দলই হাড্ডাহাড্ডি লড়াই করবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
