এমিরেটসকে হারিয়ে আইএলটির ফাইনালে গালফ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি ইন্টারন্যাশনাল লিগের (আইএলটি২০) দ্বিতীয় কোয়ালিফায়ারে এমআই এমিরেটসকে উড়িয়ে ফাইনালে গালফ জায়ান্টস। জেমস ভিন্সের দারুণ ইনিংসে এমিরেটসকে ৬ উইকেটে হারিয়ে জয় পেয়েছে গালফ।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে এমিরেটস। এতে রান তাড়া করতে নেমে ১১ বল হাতে ৬ উইকেট হারিয়ে জয় পেয়েছে গালফ। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলায় ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন ভিন্স।

সংযুক্ত আরব আমিরাতের আয়োজিত প্রথমবারের মতো আইএলটির ফাইনালে ডেজার্টের মুখোমুখি হবে গালফ। আগামীকাল ১২ ফেব্রুয়ারি রাত বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গালফের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করছেন ভিন্স। ওপেনিংয়ে নেমে ৫৬ বলে ১০টি চার ও ১টি ছয়ে ৮৩ রানের অপরাজিত এক দারুণ ইনিংস খেলেছেন তিনি। এছাড়া ক্রিস লিন করেন ২৪ রান।

এমিরেটসের হয়ে বল হাতে ২টি করে উইকেট শিকার করেন ফজল হক ফারুকি ও রশিদ খান।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬৮ রান সংগ্রহ করে এমিরেটস। দলের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক কিয়েরন পোলার্ড। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ৩১ ও নিকোলাস পুরান করেন ২৯ রান।

গালফের হয়ে বল হাতে সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন ডেভিড ভিসা ও ক্রিস জর্দান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »