বিপিএল প্লে-অফ ম্যাচের টিকিটের দাম বাড়ল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামীকাল রবিবার থেকে শুরু হবে প্লে অফ। তবে প্লে-অফ ম্যাচের টিকিটের দাম বাড়ানো হয়েছে।

আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের জন্য টিকিটের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের চলতি নবম আসরের লিগ পর্বের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ২০০ টাকা। এবার টিকিটের সর্বনিম্ন দাম পুনঃনির্ধারণ করা হয়েছে ৩০০ টাকায়। এছাড়া সব ক্যাটাগরির টিকিটের দামই বাড়ানো হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা করা হয়েছে। শহীদ জুয়েল এবং শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে। ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ থেকে থেকে একশ বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে।

এছাড়া সর্বোচ্চ দামের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ২০০০ টাকা। আগে যা ১৫০০ টাকা ছিল।

১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। এছাড়া ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হবে। এক টিকিটেই দিনের দুটি ম্যাচ দেখা যাবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »