নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বিপিএল খেলতে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার এসেছেন। তবে ২ ফেব্রুয়ারির মধ্যে এদের বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেয় পাকিস্তানের ক্রিকেট বোর্ড। যদিও অনুমতি নিয়ে কয়েকজন ১০ তারিখ পর্যন্ত খেলেছেন তারা। তবে ১০ ফেব্রুয়ারির ম্যাচ খেলে পাকিস্তানের বিমান ধরেছেন মোহাম্মদ রিজওয়ান। এরপরই শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার দলে নতুন করে যোগ দিয়েছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলি।
এক বিবৃতি দিয়ে মঈনের ঢাকা ফেরার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। এর আগে বৃহস্পতিবার রিজওয়ানের বদলি হিসেবে যে মঈন আলি ফিরছেন তা নিশ্চিত করেছিলেন কুমিল্লার সহকারী কোচ হুমায়ন কবীর।
তিনি বলেছিলেন, ‘কালকে খেলার পর চলে যাবে রিজওয়ান। তার বিকল্প হিসেবে মঈন আলি আসবে। আগামী দু-একদিনের মধ্যে ইংল্যান্ডের এই অলরাউন্ডার আমাদের দলে চলে আসবে।’
রিজওয়ান ছাড়াও বিপিএলে কুমিল্লার হয়ে খেলেছেন খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ এবং হাসান আলী। এছাড়া টুর্নামেন্টের বাকি অংশের ম্যাচ খেলতে দলের সাথে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে নির্ধারণ হয়েছে সেরা চারে থাকা দলগুলো।
বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিনে রংপুর রাইডার্সকে ৭০ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের ইতিহাসে টানা রেকর্ড নয় জয় পেলো ইমরুল কায়সের দল। এবারেরে আসরে প্রথম ৩ ম্যাচেই হেরেছিল কুমিল্লা।
এস.আর/নিউজক্রিকেট২৪
