শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেলো খুলনা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের শেষ দিনে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া খুলনা টাইগার্স।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে বরিশাল। এতে লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছে খুলনা।

প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডোয়াইন প্রিটোরিয়াস। ২৯ বলে ২টি চার ও ৪টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া আনামুলের ২৮, সাকিবের ২২ রান করেন।

খুলনার হয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২০ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ আর হাসান মুরাদ।

১৭০ রানের লক্ষ্য তারা করতে নামে খুলনা। দলের হয়ে মাহমুদুল হাসান জয় ৪৩ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। যেখানে ৫ চার ও ২ ছক্কায় দারুণ ইনিংস সাজান তিনি। এতে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এছাড়া ৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রানে অপরাজিত ছিলেন সোহান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »