নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে আজ শুক্রবারের (১০ ফেব্রুয়ারি) চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ আয়োজন নিয়ে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সেইদিন বাংলা বর্ণমালা সম্বলিত পাঞ্জাবি ও শাড়ি পড়ে বাংলা শব্দে কথা বলছেন ধারাভাষ্যকাররা। শুধু তাই নয় বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’ও পরেছেন ক্রিকেটাররা।
শুক্রবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতে রংপুরকে ৭০ রানে হারিয়েছে কুমিল্লা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লার বিদেশি তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেখানে তাকে আজকের এই বিশেষ উপলক্ষ সম্পর্কে প্রশ্ন করা হয।
জবাবে রিজওয়ান বলেন, এটার জন্য দুঃখিত- আমি জানি না বাংলাদেশে আজ কী দিন। যদিও শুভেচ্ছা জানিয়েছি। বাংলাদেশ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছি। কোচিং স্টাফ, খেলোয়াড় ও বিশেষত বাংলাদেশের মানুষ। আমি এখান থেকে পেশোয়ারের (পাকিস্তান) মতোই ভালোবাসা পাই। এখন যেখানে থাকি, আমি আলাদা কিছু দেখি না এই ভালোবাসার চেয়ে।’
এরপরে রিজওয়ানকে পুরো বিষয়ে বুঝিয়ে বলেন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সাংবাদিকরা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার জন্য জীবন দেয়া শহীদদের জন্যই করা হয়েছে এ আয়োজন করা হয়েছে।
এস.আর/নিউজক্রিকেট২৪
