রংপুরকে হারিয়ে টানা নবম জয় পেলো কুমিল্লা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের শেষ দিনে রংপুর রাইডার্সকে ৭০ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের ইতিহাসে টানা রেকর্ড নয় জয় পেলো ইমরুল কায়সের দল। এবারেরে আসরে প্রথম ৩ ম্যাচেই হেরেছিল কুমিল্লা।

শুক্রবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলই সমান ১৬ পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল। যেখানে রংপুর .৫১২ নেট রান রেট নিয়ে দুইয়ে এবং কুমিল্লা .৪৬৬ নিয়ে তিনে ছিল।

টসে জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে কুমিল্লা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে ১০৭ রান তুলে অলআউট হয়ে যায় রংপুর।

কুমিল্লার পক্ষে ব্যাট হাতে দারুণ খেলেছেন লিটন দাস। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন তিনি। ৩টি করে চার-ছয়ের মারে এই ব্যাটার। এছাড়াও খুশদিল শাহ ২০ বলে ২টি চার ও ৩টি ছয়ে ৪০ রান এবং ৩৪ রান করেন জাকের আলী অনিক।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই চাপে পড়ে রংপুর। কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারায় দলটি। রংপুরের হয়ে রহমানউল্লাহ গুরবাজের ২৯, আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৫, রাকিবুলের ১৬ রান করেন।

কুমিল্লার হয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজ। মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও সুনীল নারিন এবং তানভীর ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্যসমূহ »

  1. মোঃ মশিউর রহমান on

    অনেক সময় কাজের জন্য টিভি দেখতে মন চাইলে ও পারি না তাই আপনাদের খবর দেখা যায় এবং সঠিক খবর পেয়ে জাই

মন্তব্য করুন »