নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ রাতে (১০ ফেব্রুয়ারি) মাঠে গড়াবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। কেপ টাউনের মাঠে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক দল। বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে।
এবারের আসরে এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’তে আছে বর্তমান ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে, ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে।
বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি
| তারিখ | ম্যাচ | সময় |
| ১২ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | রাত ১১টা |
| ১৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া | রাত ১১টা |
| ১৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | সন্ধ্যা ৭টা |
| ২১ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | রাত ১১টা |
এস.আর/নিউজক্রিকেট২৪
