নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৮ সাল থেকে ভারতে শুরু হওয়া ‘উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’কে চলতি বছরে প্রথমবারের মতো নারীদের আইপিএল এ রূপান্তর করা হচ্ছে। এবারের নিলামে নাম জমা দিয়েছিলেন মোট ১ হাজার ৫২৫ ক্রিকেটার। যেখানে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে মাত্র ৪০৯ জন ক্রিকেটারকে। সেই নিলামে এবার বাংলাদেশের ৯ জন ক্রিকেটার থাকছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরুষদের আসর বিশ্বের ফ্র্যাঞ্জাইজি লিগগুলোর মাঝে বেশ জনপ্রিয়। নারীদের আইপিএলকেও সমভাবে জনপ্রিয় করতে কাজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আসরটি মাঠে গড়াতে পারে ৫ মার্চ। আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের নারী ক্রিকেটের নিলাম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকাল ৩ টায় বসবে নারী আইপিএলের নিলাম।
সেই চূড়ান্ত তালিকা ৪০৯ জন ক্রিকেটারে মধ্যে ২৪৬ জন ভারতীয় ও ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছে। নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৯ ক্রিকেটার জায়গা পেয়েছেন।
এছাড়া নারী আইপিএলের নিলামের তালিকায় রয়েছেন স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মনি ও সোবহানা মুস্তারি।
সর্বোচ্চ ক্যাটাগরি রাখা হয়েছে ২৪ জন ক্রিকেটারকে। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি করে। এর মধ্যে রয়েছেন হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা ও শেফালি ভার্মার মতো ক্রিকেটাররা।
এস.আর/নিউজক্রিকেট২৪
