নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাই-ভোল্টেজ ম্যাচে ফরচুন বরিশালকে ৯ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যার ফলে হারের হ্যাটট্রিকে আসর শুরু করা সেরা দুইয়ে জায়গা করে নিলো ইমরুল কায়েসের দল।
মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।প্রথম তিন ম্যাচ হারের পর টানা আট জয় পেলো কুমিল্লা।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লার অধিনায়ক ইমরুল। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার হতে ৫ বল বাকী থাকতেই ১২১ রানে অলআউট হয়ে যায় সাকিবের দল।
বরিশালের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া করিম জানাত ৩২ ও মিরাজ ১৭ রান করেন।
কুমিল্লার হয়ে ৩.১ ওভার বল করে ২৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন মুকিদুল ইসলাম। এছাড়া আন্দ্রে রাসেল, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমানরা একটি করে উইকেট নিয়েছেন।
১২২ রানের জবাবে ব্যাট করতে নামে কুমিল্লা। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন লিটন দাস। শেষদিকে ১৬ বল খেলে ৩০ রান সংগ্রহ করেন রাসেল।
এস.আর/নিউজক্রিকেট২৪
