নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের শেষ ম্যাচ হেরে এবারের আসর থেকে বিদায় নিলো ঢাকা ডমিনেটরস। ১১৯ রানের লক্ষ্য টপকাতে গিয়ে মাত্র ১০৩ রানেই থেমে গেছে ঢাকা।
মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে চট্টগ্রাম ও ঢাকা। অল্প রানের পুঁজির লক্ষ্য পেয়েও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৫ রানের হেরেছ ঢাকা। যার ফলে টুর্নামেন্টে তিন জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকেই বিপিএল থেকে বিদায় নিলো নাসির হোসেনের দল।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের হয়ে উসমান খান ৩০ এবং জিয়াউর রহমান ৩৪ রান করেন।
ঢাকার হয়ে ৪ উইকেট শিকার করেছেন আরাফাত সানি।
১১৯ রানের লক্ষ্য তারা করতেও নেমে তেমন সুবিধা করতে পারেনি ঢাকা। নয় উইকেটে হারিয়ে মাত্র ১০৩ রান করতে পারে দলটি। দলের হয়ে নাসির হোসেন সর্বোচ্চ ২৪ রান করেছেন। এছাড়া সৌম্য সরকা ১৬ বলে ২১ রান করেছেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
