আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক টি-টোয়েন্টিক বিদায় জানালেন অস্ট্রেলিয়ার একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে আগেই টেস্ট ও ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন তিনি।

সোমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেয় ফিঞ্চ।

তিনি বলেন “২০২৪ বিশ্বকাপ পর্যন্ত আমি খেলে যাব না বোঝার পর মনে হলো সরে দাঁড়ানোর জন্য এবং ওই আসরের জন্য পরিকল্পনা করা ও দল গড়ে তোলার সঠিক সময় এখনই।”

বিদায়বেলায় স্বজন, বন্ধু ও ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার স্ত্রী এমি, আমার সতীর্থ, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারকে ধন্যবাদ আমাকে সমর্থন দেওয়ার জন্য। আমাকে ভালোবাসা দেওয়ায় সমর্থকদেরও জানাই কৃতজ্ঞতা।’

টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ হাজার ১২০ রান করেছেন ফিঞ্চ।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানে ইনিংস টি-টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ। সেখানে ভেঙেছিলেন নিজেরই ১৫৬ রানের রেকর্ড তিনি। অস্ট্রেলিয়াকে ৭৬ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ।

এস.আর/নিউজক্রিকেট২৪
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »