সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক যোগিন্দর শর্মা। ২০০৭ সালে ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। শেষ ওভারে ম্যাচের নায়ক হয়েছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসের সিদ্ধান্তের কথা জানিয়েছেন যোগিন্দর শর্মা।

তিনি জানান, ‘আজ সবার প্রতি সম্মান প্রদর্শন করে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি আমি। ২০০২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্রিকেটের মঞ্চে কাটানো এই কয়েকটা বছর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই সময়ই ভারতের হয়ে সর্বোচ্চ মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমি।

যোগিন্দর শর্মা লিখেছেন, বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং চেন্নাই সুপার কিংসকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ক্রিকেটে সুযোগ করে দেওয়ার জন্য। সারাজীবন কৃতজ্ঞ আমি তাদের কাছে।আর ভারতীয় সমর্থকদেরকেও অনেক বেশি ধন্যবাদ। আমার খেলার সবসময়ের অনুপ্রেরণা তারাই।’

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন যোগগিন্দর শর্মা। বর্তমানে হারিয়ানা পুলিশে ডেপুটি সুপারিটেন্ডেন্ড পদে আছেন ভারতের বিশ্বজয়ী দলের এই সদস্য।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলেছেন যোগিন্দর শর্মা। বল হাতে ৮ ম্যাচে মোট পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া চেন্নাই সুপার কিংসের হয়ে ১৬টি আইপিএল ম্যাচও খেলেছেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »