নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলছে। ইতিমধ্যেই বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে চার দল। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স খেলবে প্লে-অফ পর্বে। এ চারদলের পয়েন্ট কমপক্ষে ১২।
এছাড়া বাকি তিন দলের আর ১২ পয়েন্ট হওয়ার কোনই সম্ভাবনা নেই। ঢাকা ডমিনেটর্স ১১ ম্যাচে ৬, খুলনা টাইগার্স ১০ ম্যাচে ৪ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৯ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে।
যার ফলে প্লে অফ নিশ্চিত করেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট, সাকিব আল হাসানের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।
এ চার দলের লড়াই শেষে সেরা দুই দল ফাইনাল খেলার সুযোগ পাবে। এখন অপেক্ষার পালা কে হবে সেই সেরা দুই দল। এছাড়া বাকী দুই দল প্লে-অফে একটি ম্যাচ হারলেই বাদ পড়ে যাবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
