৫০ -এ পা দিলেন দেশের ক্রিকেটের আইকনিক ফ্যান শাহীন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট দলের এক পাগল ভক্তের নাম মোহাম্মদ শাহীন। আইসিসি স্বীকৃত বাংলাদেশের একমাত্র আইকনিক ফ্যান তিনি। এই এলিট ফ্যান দেশের ক্রিকেটের প্রতি নিজের ভালবাসা প্রকাশে কখনো কমতি রাখেন না। বিশ্বের যে প্রান্তেই দেশের খেলা থাকুক হোক সেখানেই সাথে সাথে হাজির হয়ে যান। মাঠে গর্জন তুলে ওরা ১১ জন, গ্যালারিতে গর্জন তুলেন শাহীন।

বাংলাদেশ ক্রিকেটের সাথে দেশসেরা আইকনিক ফ্যান মোহাম্মদ শাহীনের যেন এক নাড়িরটান। টাইগার ক্রিকেট ও লাল সবুজের পতাকাকে মনের গভীরে লালন করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ একজন সমর্থক মোহাম্মাদ শাহীন। দেশ কিংবা দেশের বাইরে, যেখানেই বাংলাদেশের খেলা থাকুক না কেন গ্যালারীতে তাকে দেখা মিলবেই।

বাংলাদেশের খেলা চলাকালে ক্যামেরার লেন্স গ্যালারির দিকে ঘুরে গেলেই একটা মানুষ আমাদের চোখের সামনে ভেসে উঠে। গায়ে তার বাংলাদেশের জার্সি, কোকড়ানো নানান রং এর চুল, হাতে দেশের পতাকা। মিরপুরের শেরে বাংলা হোক কিংবা ইংল্যান্ডের লর্ডস; সব জায়গায় আমাদের সেই চিরপরিচিত মুখই হলো মোহাম্মাদ শাহীন।

বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসার টানে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানোর এ মানুষটির আজকে জন্মদিন। ৫০ -এ পা দিলেন দেশের ক্রিকেটের আইকনিক ফ্যান শাহীন। জন্মদিনের মতো বিশেষ এই দিনে নিউজক্রিকেট টুয়েন্টিফোরের পক্ষ থেকে দেশসেরা এই ফ্যানকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »