ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো রংপুর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা ডমিনেটরসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো রংপুর রাইডার্স। ঢাকাকে ২ উইকেটে হারিয়েছে রংপুর। ব্যাট হাতে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রংপুরের জয়ের নায়ক অধিনায়ক সোহান।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হয় ঢাকা ও রংপুর। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ বল আগে ২ উইকেটের জয় পেয়েছে রংপুর।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ধাক্কার মুখে পড়েছিল রংপুর। দলের হয়ে সর্ব্বোচ্চ ৬১ রান করেন নুরুল হাসান সোহান। ৩৩ বলে ৭টি চার ও ৩টি ছয়ে এই রান করেন তিনি। রনি তালুকদারের ৩৪ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি।

ঢাকার হয়ে মাত্র ২০ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন অধিনায়ক নাসির হোসেন। এতে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে উঠেছেন তিনি। নাসিরের উইকেট শিকারের সংখ্যা ১৭টি। এছাড়া ৩ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম।

টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। যেখানে ইনিংসের শুরুতেই দলের সেরা তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দলটি। ঢাকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৯ রান করেছেন আরিফুল হক।

এছাড়াও আবদুল্লাহ আল মামুন ২৩, অ্যালেক্স ব্লেক ১৮, আমির হামজা ১৫ এবং শরিফুল হক ১১ রান করেন।

রংপুরের হয়ে বল হাতে আজমতউল্লাহ ওমরজাই ২ শিকার করেছেন। এছাড়া আরও চার বোলার ১টি করে উইকেট শিকার করেছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »