বাংলাদেশ সফরে ইংল্যান্ডের দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর একমাস আগেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড।

দুই সিরিজেই ইংল্যান্ডের দলে জায়গা পেয়েছেন ব্যাটার টম অ্যাবেল। সামারসেটের হয়ে কাউন্টি মাতানোসহ লঙ্কা প্রিমিয়ার লিগেও দারুণ খেলেছেন তিনি।

পাকিস্তান সফরে চমকপ্রদ টেস্ট অভিষেকের পরে সীমিত ওভারেও সুযোগ পেয়েছেন রেহান আহমেদ। করাচিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট ম্যাচে ৭টি উইকেট শিকার করেন তরুণ লেগ-স্পিনার। এমন খেলার কারণেই বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-২০ উভয় স্কোয়াডেই জায়গা পেয়েছেন।

ওয়ানডে স্কোয়াডের সাকিব মাহমুদ, জেসন রয় ও জেমস ভিন্স টি-টোয়েন্টিতে জায়গা পাননি। পরিবর্তে টি-টোয়েন্টির স্কোয়াডে নাম রয়েছে বেন ডাকেট, উইল জ্যাকস ও ক্রিস জর্ডনের।

চোট কাটিয়ে সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা জোফ্রা আর্চার বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই খেলবেন।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, পিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, ডেভিড মালান, আদিল রশিদ, পিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান।

সিরিজের সূচি

১ম ওয়ানডে, ১ মার্চ, ঢাকা
২য় ওয়ানডে, ৩ মার্চ, ঢাকা
৩য় ওয়ানডে, ৬ মার্চ, চট্টগ্রাম
১ম টি-টোয়েন্টি, ৯ মার্চ, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি, ১২ মার্চ, ঢাকা
৩য় টি-টোয়েন্টি, ১৪ মার্চ, ঢাকা

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »