মিরপুরে গ্রিন টার্ফ বানাচ্ছে বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশে বছরের প্রায় ছয় থেকে সাত মাসই বৃষ্টির সম্ভাবনা থাকে। যার ফলে পরিত্যক্ত কিংবা স্থগিত হয় অনেক ক্রিকেট ম্যাচ। কখনো নির্ধারিত সময়ে অনুশীলনও করতে পারেন না ক্রিকেটাররা। এছাড়া তীব্র রোদের কারণে অনুশীলনে বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই এবার গ্রিন হাউজ টার্ফ বানানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে এমন উইকেটের ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। তবে বাংলাদেশে এ প্রথম হচ্ছে এটি। তাই পাইলট প্রজেক্টের অংশ হিসেবে শুরুতে মিরপুরের ইনডোরে স্থাপন করা হবে এই গ্রিন হাউজ টার্ফ। যেখানে প্রায় ২০টি উইকেট থাকবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেছেন, ‌‌‌‘আমরা এ বছরের মধ্যে গ্রিন হাউজের এফেক্টে যেটা নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াতে হয়েছে, আমরা এই একাডেমি মাঠে এটা স্থাপন করতে যাচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে সেটাতে ২০টা উইকেটকে আমরা কাভার করবো। ফ্রম নর্থ এবং সাউদার্ন সাইডে। এই ২০ টা উইকেট পুরো বর্ষায় ন্যাচারাল টার্ফে ক্রিকেট খেলতে পারবে, এটা এই জুনের মধ্যেই স্থাপিত হয়ে যাবে।’

এই প্রকল্প বাস্তবায়ন হলে উইকেট স্বল্পতা সমস্যাও কিছুটা কমে যাবে। এই প্রকল্পের অধীনে আরও ২০টি উইকেট হবে একাডেমী মাঠে। এতে একই সাথে আরও ২০ জন ক্রিকেটার নেট ব্যবহারের সুযোগ পাবেন।

মাহবুব আনাম বলেন, ‘আমরা যেই কাজগুলা করছি সেই কাজগুলা হয়তো আপনাদের চোখে ইমিডিয়েটলি পড়বে না তবে আমি মনে করি আগামী এক বছরের ৬মাস থেকে ১ বছরের মধ্যে আমাদের এই প্র্যাকটিস এবং মাঠের স্বল্পতা যতটুকু পারি চেষ্টা করবো কমিয়ে আনতে।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »