নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলছে। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পর্ব ঘুরে হয়ে আবার ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্বের খেলা মাঠে গড়াবে। সবশেষ খেলা সিলেট পর্বের ব্যাট-বলে সেরাদের নিয়ে সাজানো হয়েছে আজকের ফিচার।
চলতি টুর্নামেন্টের মোট ম্যাচের সংখ্যা ৪৬টি। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট মিলিয়ে মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মাঝেই ছয় হয়েছে ৩৯৪টি আর চার হয়েছে ৮৩৭টি। এবারের আসরের সর্বোচ্চ দলগত রান ৪ উইকেটে ২৩৮ রান। যা রংপুর রাইডার্সের বিপক্ষে সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। তালিকায় দ্বিতীয়তে রয়েছে কুমিল্লা। খুলনা টাইগার্সের বিপক্ষে ৩ উইকেটে ২১৩ রান সংগ্রহ ছিল তারা।
রানের দিক দিয়ে সর্বোচ্চ বড় জয় বরিশালের। রংপুর রাইডার্সকে হারিয়েছে ৬৭ রানে তারা। এছাড়া উইকেটের ক্ষেত্রে সবচেয়ে বড় জয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের। তারা উভয়েই ৯ উইকেটের ব্যবধানে প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়েছে।
চলতি আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ৪টি। তবে এখনো হ্যাটট্রিক কিংবা ফাইফার হয়নি। সেঞ্চুরি চারটি করেছেন খুলনার বিদেশি রিক্রুট পাকিস্তানের আজম খান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশি রিক্রুট পাকিস্তানের উসমান খান, ফরচুন বরিশালের বিদেশি রিক্রুট পাকিস্তানের ইফতিখার আহমেদ এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি রিক্রুট ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস।
ব্যাট হাতে এখন পর্যন্ত সবোর্চ্চ রান করেছেন সিলেট স্টাইকার্সের নাজমুল হাসান শান্ত। ১০ ম্যাচ খেলে ৩টি অর্ধশত করে ৩৫৬ রান করেছেন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। ১০ ম্যাচ খেলে দুই হাফসেঞ্চুরিতে ৩৪০ রান করেছেন। তৃতীয় স্থানে থা ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ৯ ম্যাচ খেলে তিন হাফসেঞ্চুরিতে করেছেন ৩১১ রান।
বল হাতে শীর্ষ থাকা দুই বিদেশি হলেন পাকিস্তানের রিয়াজ ও আমির। যেখানে ৭ ম্যাচ খেলে খুলনা টাইগার্সের বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ১৩ উইকেট শিকার করে আছেন শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন সিলেট স্টাইকার্সের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। যেখানে ১০ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ১২ উইকেট শিকার করে তৃতীয় স্থানে রয়েছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন।
এছাড়া মোট ৩২টি ম্যাচের মাঝে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট সিক্সার্স ও ঢাকা ডমিনেটর্স। তারা ১০ ম্যাচ খেলে ৮ জয় ও ২ পরাজয় নিয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে। ঢাকার ১০ ম্যাচ খেলে ৩ জয় ও ৭ পরাজয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।
বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লা সকলেই খেলেছে ৯টি করে ম্যাচ। বরিশাল ও কুমিল্লা ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। রংপুর ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। এরপর যথাক্রমে রয়েছে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম।
আগামীকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর স্টেডিয়ামে ফুরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের শেষ পর্ব।
এস.আর/নিউজক্রিকেট২৪
