লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন টম কারান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লাল বলের ক্রিকেট থেকে আপাতত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টম কারান।শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন কারান। লাল বলের ক্রিকেটে দারুণ খেলার তিন বছর পর টেস্ট অভিষেকও হয়ে যায় তার। ২০১৭-১৮ অ্যাশেজে ক্যারিয়ারের দুটি টেস্ট খেলেন তিনি। তিন ইনিংসে বল করে নেন দুই উইকেট।

পুরোপুরি লাল বলের ক্রিকেটকে ছাড়ছেন না বলে জানিয়েছেন টম কারান। তিনি বলেন, ‘গত কয়েক বছর আমার জন্য সহজ ছিল না। আমি অনেক সময় পেয়েছি এবং এটি এমন কোনো সিদ্ধান্ত নয় যা আমি হালকাভাবে নিয়েছি। জীবনের কিছু সিদ্ধান্তে আমার মনে হয় না শতভাগ নিশ্চিত হওয়া যায়, সেগুলোরই একটি এটি। তবে এই মুহূর্তে আমি যে অবস্থায় আছি, আমার মনে হয় শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য এটা সঠিক সিদ্ধান্ত।’

২৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি অবশ্যই ভবিষ্যতে আবার লাল বলের ক্রিকেট খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমার মনে হয়, এই সংস্করণে সারে ও ইংল্যান্ডের হয়ে আমার কাজ বাকি আছে।’-আরও যোগ করেন কারান।’-আরও যোগ করেন কারান।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৬১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কারান। যেখানে ২৯.২৭ গড়ে ১৯৫ উইকেট শিকার করেছেন। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৭বার, চার উইকেট ১৩বার। এই সংস্করণে ব্যাট হাতে ১৮.৭২ গড়ে ১ হাজার ৩৬৭ রান করেছেন কারান। যেখানে ১ সেঞ্চুরির সঙ্গে ফিফটি পাঁচটি হাঁকিয়েছেন।

পিঠের নিচের অংশের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ২০২২ সালের প্রথম চার মাস মাঠের বাইরে ছিটকে যান কারান। ২০১৯ আসরের পরে স্রেফ দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কারান। যেখানে ২০২২ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলেন তিনি। নটিংহ্যাম্পটনশায়ারের বিপক্ষে প্রথম শ্রেণির ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

অন্যদিকে, সাদা বলের ক্রিকেটেও জাতীয় দলের হয়ে তেমন একটা সুবিধা করতে পারেননি কারান। যেখানে সাদা বলে ৫৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। সবশেষ ২০২১ সালের জুলাইয়ে খেলেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »