ভুল জার্সি পরে শাস্তি পেলেন ঢাকার দুই ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রতিনিয়ত ক্রিকেট বিশ্বে নানান ধরনের ঘটনা ঘটছে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, আউট হয়ে মেজাজ হারানোসহ আরও কত ঘটনা ঘটে চলছে। তবে এবার চলতি বিপিএলে ভিন্ন এক নতুন ঘটনার দেখা মিললো। ভুল জার্সি পরার কারণে শাস্তি পেলেন ঢাকার দুই ক্রিকেটার।

মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে সোমবার (৩০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্স।

রংপুরের বিপক্ষে সেই ম্যাচে দলের নির্ধারিত জার্সির বদলে ভুল জার্সি পরে ঢাকা ডমিনেটর্সের মিজানুর রহমান ও আমির হামজা হোতাক। এতে ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে রাখা হয়েছে ঢাকা ডমিনেটর্সের এই দুই ক্রিকেটারের। একই সাথে দুজনকেই ১টি করে ডিমেরিট পয়েন্ট দুজনকেই দেওয়া হয়েছে।

উল্লিখিত ম্যাচে নাম-নম্বরবিহীন জার্সি পরে খেলতে নেমে ডানহাতি ওপেনার মিজানুর। হামজা তার নিজের নাম লেখা জার্সি পরলেও বুকে ছিল না পৃষ্ঠপোষক কোম্পানির লোগো।

যার ফলে বিসিবির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছেন ঢাকা ডমিনেটর্সের এই দুই ক্রিকেটার। যেখানে বলা হয়েছে ম্যাচে ভুল জার্সি পরিধান। যা লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য করেছে বিসিবি।

মাঠের দুই আম্পায়ার আলি আরমান রাজন ও প্রাগিথ রামবুকভেলা এবং টিভি আম্পায়ার ডেভিড মিল্নসের অভিযোগের ভিত্তিতে এ দুইজনকে শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। মিজানুর ও হামজা নিজেদের অপরাধ মেনে নেওয়ার কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »