বিপিএল মাতাতে আসছেন দাসুন শানাকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলতে বাংলাদেশে আসছেনশ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার দাসুন শানাকা। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএল মাতাবেন এ লঙ্কান অধিনায়ক। একই দলের হয়ে খেলবেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান।

চলতি বিপিএলের শেষদিকের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য শানাকাকে দলে নিয়েছে রংপুর। এর আগেও বিপিএলে খেলেছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

রংপুরের হয়ে খেলছেন তিন পাকিস্তানি তারকা শোয়েব মালিক, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ। তবে  পিএসএলের জন্য অতি দ্রুতই বিপিএল ছাড়ছেন এ তিন ক্রিকেটার। এদের বিকল্প হিসেবে মুজিব, শানাকাকে দলে নিয়েছে রংপুর।

এবারে বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে খেলেছে রংপুর রাইডার্স। যেখানে ৫টি ম্যাচের জয়ের দেখা পেলেও ৩টি ম্যাচে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এতে সিলেট পর্ব শেষে পাঁচ জয় নিয়ে রংপুর রাইডার্সের অবস্থান পয়েন্ট টেবিলের চারে। আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকা ডমিনেটরসের বিপক্ষে মাঠে নামবে রংপুর।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »