আমির-মালিকের জন্য খুলতে পারে পাকিস্তান জাতীয় দলের দরজা: হারুন রশিদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও শোয়েব মালিককে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ। এবারে বিপিএলেও দারুণ খেলছেন এ দুই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হারুন রশিদ জানান, পারফরম্যান্স করতে পারলে জাতীয় দলের দরজা খোলা সবার জন্য।

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের হয়ে মোহাম্মদ আমির খেলছেন। বিপিএলের ৮ ম্যাচে ৩৮.৫০ গড় ও ১৩৪.৩০ স্ট্রাইক রেটে ২৩১ রান করেছেন মালিক। অন্যদিকে, ইতিমধ্যেই ৫.৯৩ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন আমির।

সোমবার ম্যাচে দুই উইকেট শিকার করেছেন আমির। বিপিএলের ইতিহাসে বোলার হিসেবে দ্রুততম ৫০ উইকেট সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি। যা সেইদিন খুলনা টাইগার্সের বিপক্ষে সেই নজির স্পর্শ করেছেন আমির। এই তালিকায় শীর্ষে রয়েছেন সাবেক ক্যারিবিয়ান তারকা কেভিন কুপার। ৩০ ম্যাচে ৫০ উইকেট শিকার করেছিলেন তিনি।

এমন পারফরম্যান্স এর পরে পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ জানিয়েছেন, ‘দেখতে হবে বর্তমান কম্বিনেশনে কোন ক্রিকেটারকে কোথায় খেলানো যায়। আমাদের এটাও দেখতে হবে যে গুরুত্বপূর্ণ সময়ে মালিকের মতো ক্রিকেটার পাকিস্তানের জয়ে কতটা ভূমিকা রেখেছে এবং রাখতে পারে। আমিরের বিষয়ে আমি শুনেছি সে অবসর ভেঙে ফেরার কথা ভাবছে।

তিনি বলেন, আমি বলতে চাই যে সে যদি ২২ গজে ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে অবশ্যই নির্বাচকদের নজরে থাকবে। ক্রিকেটারদের উচিত খেলায় মনোযোগ দেওয়া। বর্তমানে অনেক ক্রিকেটারই রয়েছে যারা প্রথম একাদশে খেলার যোগ্যতা রাখে। কাকে খেলানো হবে বা কাকে হবে না সবকিছুই নির্ভর করে পরিবেশ, পরিস্থিতি উপরে।’

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »