আবারো টাইগার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন হাথুরুসিংহে

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আবারো নিয়োগ পেলেন সাবেক টাইগার কোচ চন্ডিকা হাতুরুসিংহে। গুঞ্জন ছিল শুধু টেস্ট এবং ক্রিকেটের জন্য কোচ হয়ে আসছেন তিনি। তবে না, ক্রিকেটের সকল ফরম্যাটের জন্যই টাইগারদের প্রধান কোচের ভুমিকায় আসছে চন্ডিকা।

আজ (মঙ্গলবার) সাংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই। তিনি বলেন, ‘সব ফরম্যাটেই বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে।’

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে ফিরছেন হাথুরু। আগামী ইংল্যান্ড সিরিজ থেকেই তাকে দেখা যেতে পারে টাইগারদের পরামর্শক হিসেবে।  এই বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি আমাকে আবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ায়।

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগারদের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন হাথুরুসিংহে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »