নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। এরপরে আজ সোমবার (৩০ জানুয়ারি) এ টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে আইসিসি। যেখানে সে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটার স্বর্ণা আক্তার।

এবার আসরে দারুণ খেলেছেন স্বর্ণা। টুর্নামেন্টের পাঁচ ম্যাচে ১৫৭.৭২ স্ট্রাইকরেটে ১৫৩ রান করেছেন এই ডানহাতি। আসরে প্রতিটি ম্যাচেই কমপক্ষে ২০ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে মাত্র ২৮ বলে অর্ধশতক করেছেন তিনি।

আইসিসি টুর্নামেন্টটির সেরা দলে চ্যাম্পিয়ন ভারত ও রানার আপ ইংল্যান্ডের দল থেকে সমান তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা থেকে জায়গা করে নিয়েছেন একজন করে ক্রিকেটার। তালিকায় দ্বাদশ খেলোয়াড় হিসেবে পাকিস্তানের একজন রয়েছেন।

সেরা একাদশ: শ্বেতা শেরাওয়াত (ভারত), শেফালি ভার্মা (ভারত), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), জর্জিয়া পলিমার (নিউজিল্যান্ড), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক/ইংল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), কারাবো মেসো (উইকেটকিপার/ দক্ষিণ আফ্রিকা), হান্না বেকার (ইংল্যান্ড), পর্শভি চোপরা (ভারত), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড) ও মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া)।

দ্বাদশ খেলোয়াড়: আনোশা নাসির (পাকিস্তান)।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »