অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ। অজিদের সাবেক এই অধিনায়ক টানা দ্বিতীয় বছর জিতলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল। এছাড়া নারী ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন বেথ মুনি। তিনি বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড পেয়েছেন।

সোমবার সিডনিতে জমকালো ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। খেলোয়াড়, আম্পায়ার ও সংবাদমাধ্যমের নির্বাচিত প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়েছেন বিজয়ীরা।

১৭১ ভোটে চতুর্থবার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতলেন স্টিভ স্মিথ। এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২১ সালে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। ১২৯ ভোট পেয়ে দ্বিতীয়বার ‘বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতলেন বেথ মুনি।

এছাড়া অজিদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উসমান খাওয়াজা। টি-টোয়েন্টিতে বর্ষসেরা মার্কাস স্টয়নিস ও ওয়ানডের বর্ষসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। নারীদের মধ্যে ওয়ানডের বর্ষসেরা হয়েছেন বেথ মুনি। টি-টোয়েন্ট ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার তাহিলা ম্যাকগ্রা হয়েছেন।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা হওয়ার দৌড়ে স্মিথ পেছনে ফেলেছেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারকে। যেখানে হেড ১৪৪ ও ওয়ার্নার ১৪১ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। নারীদের ক্রিকেটে মুনি সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন মেগ লেনিং ও তাহিলা ম্যাকগ্রাকে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ১২তম আসরে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ম্যাট শর্ট। এছাড়া ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাইকেল নিসার ও ‘ব্র্যাডম্যান’ বর্ষসেরা তরুণ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন ল্যান্স মরিস।

প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে অমর করে রাখতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘শেন ওয়ার্ন মেন’স টেস্ট ক্রিকেটার অব দা ইয়ার’ করার ঘোষণা এর আগেই দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই প্রথমবারের মতো ওয়ার্নের নামের এই পুরস্কার পেয়েছেন উসমান খাওয়াজা।

২০২২ সালে তিন ফরম্যাটে প্রায় ৫৬ গড়ে ১৫৪৭ রান করেছেন স্মিথ। টেস্টে তিন সেঞ্চুরিসহ ৭২ গড়ে রান করেছেন ৮৬৩ এবং ওয়ানডেতে ৬৭.৩৭ গড়ে ৫৩৯ রান করেছেন এ তারকা ক্রিকেটার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »