মেহেদীর দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকাকে সহজে হারালো রংপুর

স্টাফ রিপোর্টার »

শেখ মেহেদী হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়ে সেমির দৌড়ে অনেকটা এগিয়ে গেল রংপুর রাইডার্স। এ জয়ে এই আসরে ৫ম জয় আদায় করে নিয়েছে দলটি।

টস হেরে ব্যাট করতে নেমে আফগানি উসমান গনির ৭৩ রানে ভর করে ১৪৪ রানের সংগ্রহ দাড় করায় ঢাকা। উসমানের ৫৫ বলের এই চারের মার ছিল ৭টি এবং ৩টি বিশাল ছয়ের মার।

রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে উসমান ছাড়া ঢাকার আর কোন ব্যাটার তেমন বড় ইনিংস খেলতে পারি। তন্মধ্যে অধিনায়ক নাসির হোসেন উসমানকে কিছু সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। এই বিপিএলে বেশ ধারাবাহিক নাসিররে ২২ বলে ২৯ রানের ইনিংসটি ছিল ঢাকার পক্ষে ২য় সর্বোচ্চ।

১৪৫ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উদ্ভোধনী ব্যাটার নাঈম শেখ ০ রানে ফিরলেও তিন নম্বরে নামা ব্যাটার শেখ মেহেদী হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে কোন চাপ অনুভব করেনি রংপুর। মেহেদী ১৬৭.৪৪ স্ট্রাইক রেটে ৪৩ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন। যার মধ্যে ৬ টি চার ছাড়াও ছয় মারেন ৫টি। ২৯ রান করে মেহেদী যোগ্য সঙ্গ দেন উদ্ভোধনী ব্যাটার রনি তালুকদার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »