আরব আমিরাত সফরে দল ঘোষণা আফগানিস্তানের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ফেব্রুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফর করবে আফগানিস্তান। আসন্ন এই সফরের জন্য ২২ জন সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আগামী ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর মাঠে গড়াবে। যার ফলে আফগান খেলোয়াড়রা পিএসএলের প্রথম অংশ মিস করবেন।

সব ঠিক থাকলে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের এই সিরিজ মাঠে গড়াবে। যা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২২ সালের নভেম্বরে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসাবে যুক্ত আরব আমিরাত এ সিরিজ আয়োজন করবে। যেখানে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) লজিস্টিক ও অবকাঠামোগত সহায়তা প্রদান করবে।

চুক্তি অনুযায়ী আরব আমিরাতের বিপক্ষে প্রতিবছর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রশিদ খানরা। বিনিময়ে আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে আফগানিস্তান দল

আফগানিস্তানের ২২ সদস্যের স্কোয়াড:
রাশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আব্দুল রহমান রহমানি, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, বিলাল সামি, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, গুলবেদিন নাইব, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাঙ্গিয়াল খারোতি, নাভিন উল হক, নিজাত মাসুদ, নূর আহমদ, রহমত শাহ, সেদিকুল্লাহ অটল, শহীদউল্লাহ কামাল, শরফুদ্দিন আশরাফ, জহির খান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »