নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইংল্যান্ডের মেয়েদের ৭ উইকেটে হারিয়ে দিয়েছে শেফালী ভার্মার নেতৃত্বাধীন ভারত দল।
রোববার (২৯ জানুয়ারি) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৬৮ রানে অনআউট হয় ইংল্যান্ড নারী দল। জবাবে ব্যাট করতে নেমে ৩৬ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পেয়েছে ভারতীয় নারী দল।
টস জিতে ভারতের বিপক্ষে মাঠে নেমে তেমন সুবিধা করতে পারেনি ইংলিশ ব্যাটাররা। ভারতীয় বোলারদের তোপের মুখে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামে। এতে ৬৮ রানে গুটিয়ে যায় তারা। ইংলিশদের হয়ে সর্বোচ্চ রায়ান ম্যাকডোনাল্ড। ২৪ বল খেলে তিনটি চারে ১৯ রান করেছেন তিনি। এছাড়া বাকীরা তেমন রান করতে পারেনি।
ভারতের হয়ে বল হাতে ২টি করে উইকেট শিকার করেছেন তিতাস সাধু-অর্চনা দেবী ও পাশ্ববী চোপড়া।
মাত্র ৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন সৌম্য তিওয়ারি ও গঙ্গাদি ত্রিশা। উভয়ের ২৪ রান করেছেন।
ইংল্যান্ডের হয়ে বল হাতে একটি করে উইকেট শিকার করেছেন হান্নাহ ব্যাকার, গ্রেইস স্ক্রিভেন্স ও অ্যালেক্সা স্টোনহাউস।
আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ভারতের তিতাস সাধু। এছাড়া টুর্নামেন্টের সেরা হয়েছেন ইংলিশ ক্রিকেটার গ্রেইস স্ক্রিভেন্স।
এস.আর/নিউজক্রিকেট২৪
