শান্তের প্রশংসায় পঞ্চমুখ জিম্বাবুয়াইন বার্ল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) দারুণ ছন্দে রয়েছেন নাজমুল হাসান শান্ত। সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবার আসরে শুরু থেকেই ব্যাট হাতে দারুণ খেলেছেন তিনি। এমন পারফরমেন্সের কারণে শান্তের প্রশংসায় পঞ্চমুখ জিম্বাবুয়াইন রায়ান বার্ল।

আজ রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে ২ ওভার বল বাকি রেখেই ৭ উইকেটে জয় পেয়েছে সিলেট।

সেইদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন নাজমুল শান্ত। যেখানে ৪৪ বলে ৬ চার ও ২ ছয়ে করেন ৬০ রান করেন তিনি। ফলে আসরের টপ রান স্কোরারও এখন শান্ত।

এমন পারফরমেন্সের কারণে শান্তের প্রশংসা করেছেন দলটির জিম্বাবুয়াইন ক্রিকেটার রায়ান বার্ল। তিনি বলেন, ব্যতিক্রমী…ব্যতিক্রমী (শান্তর ইনিংস)। যেভাবে সে পাওয়ার প্লেতে শুরু করছিল এর চেয়ে ভালো কিছু হতে পারত না। সব কৃতিত্ব তার, ক্লাসি, স্টাইলিশ… আপনি এরকম সব একঘেয়ে শব্দ ব্যবহার করতে পারেন তার বেলায়। দুর্দান্ত ছিল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এদিন নিজেও দারুণ খেলেছেন রায়ান বার্ল। যেখানে মাত্র ১৬ বলে খেলেন ৪ চার ও ৩ ছয়ের ৪১ রান করেছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »