নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে দারুণ খেলেছেন নাজমুল হাসান শান্ত। তবে লেভেল ১-এর বিসিবি কোড অব কন্ডাক্ট ভঙ্গার কারণে শাস্তি পেলো এ ব্যাটার।
গতকাল রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে ২ ওভার বল বাকি রেখেই ৭ উইকেটে জয় পেয়েছে সিলেট।সেইদিন চট্টগ্রামের বিপক্ষে ৪৪ বলে ৬ চার ও ২ ছয়ে করেন ৬০ রান করেন শান্ত।
সিলেট দলের যে সময় ১১০ রান তখনেই শঙ্কা জেগেছিল শান্তর। যদি অবস্থায় দল হেরে যায়! এ কারণে মাঠ ছেড়ে বের হওয়ার সময় রাগে, ক্ষোভে নিজেই নিজের হেলমেট ছুড়ে মারেন তিনি। একই সাথে ব্যাটও ফেলে রেখে ড্রেসিং রুমে ফিরে যান শান্ত।
সিলেটের ব্যাটার নাজমুল হোসেন শান্ত লেভেল ১-এর বিসিবি কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। তাই বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২ ভঙ্গ করায় তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। একই সাথে শান্তর নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমন আচরণের জন্য তাকে তিরস্কার করার পাশাপাশি নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করে দেওয়া হয়েছে। অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
শান্তর ওপর অভিযোগ আনেন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও ডেভিড মিলন্স, তৃতীয় আম্পায়ার প্রাগিথ রাম্বুকওয়েলা ও চতুর্থ আম্পায়ার আলি আমরান রাজন। এতে তাকে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল।
কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ৭.৫ অনুযায়ী, টুর্নামেন্টে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট ৪ হয়ে গেলে এই পয়েন্ট মিলে ম্যাচ সাসপেনশনে পরিণত হবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
