ভারত সফরেই মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মার্চে ভারত সফরের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে অজিদের দলে সুযোগ করে নিতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আহত পা সেরে ওঠার পথে ম্যাক্সওয়েলের।

কয়েকমাস আগে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পা ভাঙেন অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। ২০২২ সালের ১২ নভেম্বর সন্ধ্যায় বন্ধুর জন্মদিনে অনুষ্ঠানে বন্ধুদের সাথে দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে যান ম্যাক্সওয়েল।

সেই সময়ে তার সেই বন্ধুও পড়ে যান ম্যাক্সওয়েলের ওপর। এতে বন্ধুর পায়ের চাপেই তার বাঁ-পায়ের হাড় ভাঙে! এরপরে ম্যাক্সওয়েলকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার বন্ধূর কিছু হয়নি।

এ তারকা ক্রিকেটারের দুর্ঘটনার পরে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল, ম্যাক্সওয়েলের পায়ের ফিবুলা হাড়ে ফাটল ধরে। যার ফলে অস্ত্রপচারও করাতে হয় অজি অলরাউন্ডারের পায়ে। চোট থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের খেলার মতো অবস্থা ছিল না। তবে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে ব্র্যাড হ্যাডিনের সাথে ফক্স স্পোর্টসে ধারাভাষ্য দিয়েছেন তিনি।

আসন্ন ভারত সফরে নিজের ফেরা নিয়ে ইঙ্গিত না দিলেও নিজেদের দলকেই এগিয়ে রেখেছিলেন ম্যাক্সওয়েল।

তিনি বলেছিলেন, ‘সতীর্থদের খেলা দেখার সুযোগ পেয়ে ভালো লাগছে, বিশেষ করে এখানে। আমি মনে করি তারা এমন স্কোয়াড পেয়েছে সেটা দারুণ। আমি যেহেতু ভারতে খেলেছি বা ওখানকার খেলা দেখেছি তাই বলছি।’

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »